নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

ড্রাইভার কর্তৃক শিক্ষক হেনস্থা; বরখাস্ত ও ইউনিক কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মুন্না ও বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর সাথে ইউনিক বাসের ড্রাইভার ও হেল্পার কর্তৃক হেনস্থা, দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা ও অভিযুক্তদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের ব্যাপারেও সুপারিশ করা হয়েছে। 


ইউনিক পরিবহনের এডমিন এম এ মিন্টু কর্তৃক স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন দুই অফিস আদেশে এই ক্ষমা প্রার্থনা ও চালক হেল্পারকে চাকরিচ্যুত করেন। 


অভিযুক্ত চালক মো: জসিম, বরগুনা জেলার আমতলী থানার অন্তর্গত দক্ষিণ তাঁরিকাটা গ্রামের মো: সাত্তারের পুত্র এবং হেল্পার হিসেবে ছিলেন চালকপুত্র মো: শাকিল।  


উল্লেখ্য যে, গত ৪ আগস্ট, কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের এক বাসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও ৩ জন শিক্ষার্থীর সাথে ড্রাইভার ও হেল্পার কর্তৃক দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এরপর পটুয়াখালী জেলার ইউনিভার্সিটি স্কয়ার নামক স্থান থেকে শিক্ষার্থীরা কুয়াকাটাগামী একটি ইউনিক পরিবহনের বাস ক্যাম্পাসে নিয়ে আসে। 


পরবর্তীতে, ৫ আগস্ট(শুক্রবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিষয়টির মীমাংসার জন্য ইউনিক পরিবহনের বরিশাল বিভাগের ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে। পরবর্তীতে অভিযুক্ত ড্রাইভার মোহাম্মদ জসিম ও হেল্পার মো: শাকিল কে ইউনিক পরিবহন থেকে আজীবনের জন্য চাকরিচ্যুত করা হয়। 


এই অফিস আদেশে আরও জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি পরবর্তীতে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে ইউনিক পরিবহন কোনোরূপ বাধার সৃষ্টি করবেনা।


পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালক ও তার পুত্র হেল্পারের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে।  


এ ব্যাপারে প্রক্টর আবুল বাশার খান সাংবাদিক সমিতিকে জানান, এ ধরনের হেনস্থা ভবিষ্যতে যেনো কেউ করার দুঃসাহস না দেখায় তার জন্য আজকের এই ঘটনা সব বাস চালক ও সংশ্লিষ্ট সকলের জন্য সতর্কতাস্বরূপ।

আরও খবর



6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৮ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে