সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-09-2025 10:38:01 pm

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে কিছু রাজনৈতিক ব্যক্তি বা দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি মঞ্চসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।


জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না। তবে উদ্বিগ্ন কিছু রাজনৈতিক ব্যক্তি বা দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সে দুরাভিসন্ধিতে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা অরাজনৈতিক ও গণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কাজ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া, সেই ঠাকুরগাঁও বিএনপি আবার উজ্জীবিত হয়েছে ও সবকিছুকে অতিক্রম করে তরুণদেরকে সঙ্গে নিয়ে আগামীকালের সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি বিশ্বাস করি এ সম্মেলন সফল হবে। ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্তের সৃষ্টি করবে।


এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর