শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

আমিরের প্রশংসা করায় হৃতিকের সিনেমা বয়কটের ডাক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 04:10:41 am

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :


বলিউডে ‘বয়কট’ ট্রেন্ড নতুন কিছু না। একটা শ্রেণী আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কট করেছে। এই সিনেমার কেউ প্রশংসা করলে তারও রক্ষা নেই। তবে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন হৃতিক রোশন। অকপটে সিনেমার প্রশংসা করেছেন। কেন তিনি এই সিনেমার প্রশংসা করলেন, সেই অভিযোগে টুইটারে একটি মহল এবার হৃতিককে বয়কটের ডাক দিয়েছে।


গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক এটি। সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করে উঠতে পারছে না। তার অন্যতম কারণ সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে একশ্রেণীর বিরুদ্ধ অবস্থান। তোপের মুখে পড়ে অনেক হল থেকে ‘লাল সিং চাড্ডা’ নামিয়ে দেওয়া হচ্ছে। তবে স্পেশাল স্ক্রিনিংয়ে সিনেমাটি দেখে আমির-কারিনার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অনেকেই। সম্প্রতি মুম্বাইয়ের এক সিনেমা হলে ‘লাল সিং চাড্ডা’ দেখেন হৃতিক।


এর কারণেই একশ্রেণী টুইটারে হৃতিকের সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটের ডাক দিয়েছে। ‘লাল সিং চাড্ডা’ দেখে টুইটারে সিনেমার রিভিউ দেন হৃতিক। তিনি লিখেছেন, ‘লাল সিং চাড্ডা দেখলাম। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সিনেমা। এই সিনেমা অনবদ্য। এই অসাধারণ সিনেমা মিস করবেন না। এখনি যান, দেখুন। খুবই সুন্দর সিনেমা।’ এটি লেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে #বয়কটবিক্রমবেদা।


এক ঘণ্টার মধ্যেই টুইটার ভরে উঠেছে বয়কট টুইটে। কেউ লিখেছেন, ‘এই টুইটই আপনার আগামী সিনেমার ভবিষ্যত নির্ধারণ করে দিল।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার এটা করা উচিত হয়নি। আপনি অন্যের সিনেমা সাপোর্ট করতে চাইছেন, এবার আপনার সিনেমার ভবিষ্যত দেখুন।’ সবমিলিয়ে এবার বয়কটের হুমকিতে পড়েছে হৃতিকের সিনেমাটি।


বিক্রম বেদা’ মুক্তির অপেক্ষায় আছে। সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে হৃতিক রোশন ও সাইফ আলি খানকে। জনপ্রিয় তামিল অ্যাকশন থ্রিলার ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই সিনেমা। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলারটি। তামিল সিনেমায় অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি। এবার সেই দুই চরিত্রে দেখা যাবে হৃতিক ও সাইফকে।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৪ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫০ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে