'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু,আহত-১


নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো.ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইমন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে,আহত নুর হোসেন রিফাত (২০) একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে।  


আহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। তারা দুজনই এক সাথে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছে। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করার জন্য চৌমুহনী বাজার একালায় যাচ্ছিল। যাত্রা পথে মোটরাসাইকেলটি চৌমুহনী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুর পোল এলাকায় পৌঁছলে চৌমুহনী গ্রামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসহ ইমনকে মৃত ঘোষণা করে। সেখান থেকে রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।  


চন্দ্রগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া দৈনিক দেশচিত্রকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর