মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পূজায় কোথায় থাকবেন জানালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 11-09-2025 02:58:43 pm

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও পূজা কাটাবেন কলকাতায়। ঢাকায় নিয়মিত কাজ করলেও দীর্ঘদিন ধরে টালিউডেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। ফলে সীমান্তের এপারের শহরটিও তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অভিনেত্রীর ভাষায়, কলকাতা এখন তার “দ্বিতীয় বাড়ি”।


গত ৭ সেপ্টেম্বর জয়া কলকাতায় পৌঁছান। অংশ নেন এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি।


জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমাকে ভীষণ টানে। এমনিতেই এই শহর এখন আমার সেকেন্ড হোম। তাই পূজায় এখানে থাকতেই বেশি ভালো লাগে। এবারের পূজাও কলকাতায় কাটাব।’


অনুষ্ঠানে তিনি ইনফ্লুয়েন্সারদের অবদান নিয়েও কথা বলেন। তার মতে, ছবির প্রচারণা ও দর্শকদের কাছে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা বড় ভূমিকা রাখেন। তাদের তৈরি ভিডিও শেষ পর্যন্ত সিনেমার জন্যই ইতিবাচক প্রভাব ফেলে।


বাংলাদেশ ও ভারতের দর্শকপ্রিয় এ তারকা ইতোমধ্যেই অসংখ্য প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। ‘ডিয়ার মা’, ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক ছবিতে তার অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের কাছেই সমাদৃত হয়েছে। আগামী বছর শুরু হতে যাচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং, যেখানে জয়ার অভিনয় দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে