লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

আদমদীঘিতে আত্মগোপনে থাকা কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় আত্মগোপনে থাকা কৃষকলীগ নেতা রেজানুর রহমান জেবাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ সেপ্টম্বর) সন্ধ্যায় আদমদীঘির কালাইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজানুর রহমান জেবা আদমদীঘি সদরের শালগ্রাম গ্রামের মৃত নছিবে সুলতানের ছেলে। সে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি বলে পুলিশ জানায়।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা করে আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রেজানুর রহমান জেবাকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত রেজানুর রহমান জেবাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর