দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় শিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে এসএসসি ও  সমমান পরীক্ষা-২৫ এর এপ্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয় ও কৃষি কলেজ হলরুমে ২শত এপ্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।শিবির এর বাঘা উপজেলা শাখা এর সভাপতি আব্দুল জাব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বিসিএসআইআর, ঢাকা), উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (অ্যাডজান্ট) ড.মো. শাহিনুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, রাজশাহী জেলা পূর্ব সাবেক শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন,রাজশাহী জেলা পূর্ব শিবির সাবেক সেক্রেটারি আব্দুর রব, জেলা অফিস সম্পাদক আব্দুল মোমিন, জেলা প্রকাশনা সম্পাদক ফায়সাল আহমেদ, উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ বাঘা উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হওয়া পরামর্শ দেন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা   নিজেদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আমারা প্রত্যাশা করি। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আগামীদিন নেতৃত্ব দেবে, তাই তাদেরকে সঠিক পথের অনুসরণ করার কোন বিকল্প নেই। পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকের এ সম্মাননা আমাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম।#


Tag
আরও খবর