বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল

মেহেরপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত।

ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়ছেন মেহেরপুরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। চলতি সপ্তাহের প্রথম  দিকে পুরো জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ার পর তীব্র শীতে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুষেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

ঘন কুয়াশায় সীমান্তবর্তী মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন বাজার মোড়, সড়ক এলাকার রোডঘাট গুলোতে ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। দিনের বেলাতেও অনেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে।

গত দু'দিন শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়ার অবস্থা এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষগুলোর।

নিন্ম আয়ের মানুষেরা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।

গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের বায়তুল  বলেন, দিনের অধিকাংশ সময়েই তীব্র ঠান্ডা আর শীত অব্যাহত থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন আর অফিসগামীরা ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না।

মাইলমারী গ্রামের পাখিভ্যান চালক হাশেম আলী জানান, দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। পাখি ভ্যান নিয়ে তেমন আয় করতে না পারায় ভোগান্তিতে আছি।

গাংনী শহরের এক ভ্যান চালক জানান, ঠান্ডা আর শীতে লোকজন শহরে আসবে কি? নিজেই কাহিল হয়ে পড়েছি। লোকজন না থাকায় সারাদিনে ভাড়া হয়নি। সন্ধার দিকে শহরে যানবাহন ও জনচলাচলও নেই। অনেকেই শীতের কাপড় পেঁচিয়ে চায়ের দোকানগুলোতে ঝুপি মেরে বসে আছে।

তীব্র ঠান্ডা ও শীত অব্যাহত থাকায় অনেককেই খড়কুটো জ্বালিয়ে তাতে আগুন পোহাতে দেখা গেছে।

চায়ের দোকানগুলোতে আগের থেকে লোকজনের সমাগম কম রয়েছে। বয়স্ক লোকজনের উপস্থিতি একেবারেই নেই। 

আবহাওয়া অধিদপ্তর সূত্র মতে, আরও কয়েকদিন আকাশ কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে থাকতে পারে। এমন কুয়াশাচ্ছন্ন   আবহাওয়া থাকায় সড়কে চলাচলকারী সকলকে সতর্কতার সহিত যানচলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Tag
আরও খবর