বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পরিবার পরিকল্পনা পদক্ষেপের বিশেষ ক্যাম্প ও মা সমাবেশ

পরিবার পরিকল্পনা পদ্ধতি’র বিশেষ ক্যাম্প, স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা গ্রীন হিলের সহযোগিতায় এই সমাবেশ ও ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সদস্য নিটোল মনি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলার গ্রিন হিলের চেয়ারপার্সন টুকু তালুকদারসহ জেলা পরিষদের সদস্যরা।

মা সমাবেশে বক্তারা মা ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনার সুফল, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস, নিরাপদ মাতৃত্ব, এবং ছেলে-মেয়ে উভয় সন্তানের সমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। আয়োজকরা অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।

এই ধরনের সমাবেশ মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পারিবারিক কল্যাণ, এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫ ঘন্টা ৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ ঘন্টা ১১ মিনিট আগে