ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সংসদীয় আসন প্রত্যাহারের প্রতিবাদে মোংলা বন্দরে হরতালে প্রভাব পড়েনি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসন সহ  জেলার সংসদীয় আসন ৪টি পুর্নবহাল রাখার দাবিতে তৃতীয় দফায় মোংলা বন্দর সহ জেলা জুড়ে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মী ও সমর্থকরা। তবে এর কোন প্রভাবই পড়েনি মোংলা সমুদ্র বন্দরে। খালাস হচ্ছে দেশ-বিদেশী পন্য। সড়ক পথে পন্য পরিবহনের কিছুটা ব্যাহত হলেও নৌপথ পথ চলছে যথা নিয়মে।

জানা যায়, গত সপ্তাহে ৫দিনের কর্মসূচির পর চলতি সপ্তাহে ৪ দিনের কর্মসুচি ঘোষনা করে মোংলা ও বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা। এর মধ্যে রোববার চলছিল সরকারী-বেসরকারী অফিস ঘেরাও, সোমবার সকাল-সন্ধ্যা ও মঙ্গল এবং বুধবার অর্ধ দিবস হরতালের কর্মসুচি ছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও জেলার সব উপজেলায় অর্ধদিবস নির্বাচন অফিসের সামনে ওই দুইদিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে কেনাকাটা ও আনন্দ উৎসবে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় তার জন্য এরল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই মোতাবেক সোমবার সকাল থেকে সড়ক-মহাসড়কে তিনদিন ব্যাপী হরতাল শুরু হয়। তবে মোংলা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। বহিঃনোঙ্গর, হারবাড়িয়া ও জেটি এলাকায় ৯টি পন্য বোঝাই বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। জাহাজ থেকে খালাস-বোঝাই হচ্ছে আমদানী-রফতানীকৃত পন্য। সড়ক পথের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল করলেও নৌপথে পন্য আনা-নেয়া চলছে যথা নিয়মে। সোমবার আরো একটি কয়লা বোঝাই জাহাজ বন্দরে প্রবেশ করার কথা রয়েছে। তবে মোংলা বাসষ্টান্ড থেকে অব্যান্তরীন রুটে দুরপাল্লাসহ কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এছাড়াও মোংলা ইপিজেড এর কারখানা গুলোতেও শ্রমিকদের উপস্থিতি ছিল কর্মচঞ্চল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (সদস্য অর্থ) কাজী আবেদ হোসেন বলেন, বন্দরকে সচল রাখতে ও ব্যাবসায়ীদের পন্য আমদানী-রফতানির সুবিধার্থে পরিকল্পনা অনুযায়ী জাহাজ ও জেটি এলাকায় কার্যক্রম চলমান রাখা হয়েছে। কারণ দক্ষিণাঞ্চলের চালিকা শক্তি হচ্ছে মোংলা বন্দর। এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থান এ বন্দরকে ঘিরে। এছাড়া সরকার এই বন্দর দিয়ে শত শত কোটি টাকা রাজস্ব আয় করছে, সুতারং যে কোন পদ্ধতিতে বন্দরের কার্যক্রম চলমান রাখতে হবে।


আরও খবর