গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ:মব সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান

অব্যাহত মব সন্ত্রাস দেশে যে নৈরাজ্যের জন্ম দিয়েছে এর বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও সংগঠিত হতে হবে। দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাসের ঘটনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন-এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নেতৃবৃন্দ, সারাদেশে শ্রমজীবী-মেহনতি মানুষের জীবনের সংকট তুলে ধরে বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনজীবন অতিষ্ট। সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু সবার কর্মসংস্থান নিশ্চিত করা বৈষম্য দূর করা জাতীয় ন্যূনতম মজুরি ও কৃষক ক্ষেতমজুরের সংকট দূর করা নিয়ে কোন আলোচনা নেই। নেতৃবৃন্দ আরো বলেন- গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের অন্যতম দায়িত্ব হল নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক বৈষম্যহীন পথে চলতে পারে তার জন্য রাজনৈতিক দল এবং অন্যান্য সচেতন মানুষকে নিয়ে রূপরেখা রচনা করা। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম সরকার এসব কাজে মনোযোগ না দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের মতামতকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের কাছে লিজ দেওয়ার পায়তারা চূড়ান্ত করা হচ্ছে। করিডোর দেওয়ার প্রশ্নে সরকার এখন কথা বন্ধ করলেও এই অবস্থান থেকে সরে এসেছে এমন কোন খবর পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক বাণিজ্য চুক্তির নামে আমেরিকার সাথে গোপন চুক্তির খবরে দেশবাসী উদ্বিগ্ন থাকলেও সরকার এই চুক্তি প্রকাশ করছে না। জোটের নেতৃবৃন্দ বলেন, সরকারের অনেক উপদেষ্টার লাগামহীন বক্তব্য মানুষের মধ্যে নানা ধরনের সংশয় তৈরি করছে। সাম্প্রতিক সময়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এইসব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সাথে আমরাও ক্ষুব্ধ। নেতৃবৃন্দ, অবিলম্বে এ ধরনের অসম্মানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। নীলফামারীতে শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পতিত এই সরকারের বাহিনীর গলিতে শ্রমিকদের জীবন দিতে হয়েছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা। নেতৃবৃন্দ বলেন বামপন্থীরা শুধু ক্ষমতার পালাবদল নয় ব্যবস্থা বদরের জন্য সংগ্রাম করছে এই সংগ্রামে জয়ী হওয়া ছাড়া মানুষের মুক্তি সম্ভব না। বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।সমাবেশে নেতৃবৃন্দ বাম শক্তির পতাকাতলে সমবেত হওয়ার জন্য দেশবাসী প্রতি আহ্বান জানান। আজ ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি পালনে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও পুরাতন ডিসি কোর্টের সামনে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা। সমাবেশে বাম জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কমরেড স্বপন বাগচী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম আসাদ, বাসদ জেলা নেতা মামুন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিপিবি'র জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপুসহ বামজোটের নেতাকর্মী।
Tag
আরও খবর