লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:


সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতেপুর নবীন নগর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় জনতা ও প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।


আটককৃতরা হলেন— কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে রাইসুল ইসলাম (৩৩) এবং আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। তাদের কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ এর (খ) ধারায় রাইসুল ইসলামকে এক বছর এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ৯ এর (ক) ধারায় জাহাঙ্গীর আলমকে এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, “মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag
আরও খবর