জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-01-2023 01:49:32 pm


◾ নিউজ ডেস্ক 


আজ বুধবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


১৯৪৮ সালে ৪ ঠা জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের যেকোন ক্রান্তিলগ্নে সব সময় বিশেষ অবদান রেখে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই ছাত্র সংগঠন সবসময় জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীর জন্য দেশের ছাত্র সমাজের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিচ্ছে। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাতুল আহমেদ খোকন, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী, তারাব পৌরসভার বর্ষীয়ান নেতা ইকবাল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তপু সহ আরো অনেক নেতাকর্মী। 


অনুষ্ঠানে বক্তারা বলেন যে, বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক সাহেবের হাতকে শক্তিশালী করতে এবং জামাত শিবিরের নৈরাজ্য রুখতে সব সময় প্রস্তুত রয়েছে।


এছাড়াও বক্তারা আরো বলেন যে, গাজী গোলাম দস্তগীর সাহেব হলেন রূপগঞ্জের আলোর বাতিঘর, মূলত গাজী সাহেবের হাত ধরে রূপগঞ্জে নৌকার বিজয়ের মিছিল এবং উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘজীবী হবে বলে এই প্রত্যাশা রেখেছেন বিভিন্ন নেতাকর্মীরা।


আরও খবর