কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হে সুকেশিনী, পরমা সুহাসিনী

জাহিদুল ইসলাম ( Contributor )

প্রকাশের সময়: 17-09-2025 07:41:54 pm

প্রিয়সী

হে সুকেশিনী, পরমা সুহাসিনী

জাহিদুল ইসলাম 

তুমি ছিলে এক ঘুমন্ত পুষ্প, 

স্রষ্টা ভালোবেসে দিয়েছে প্রাণ বাষ্প।

তুমি এসে এই বসুন্ধরায়,

আলো দিবে ছড়ায়,

স্রষ্টার অসীম কৃপায়।

তাই আজ, এই দিনে এসে

 দিলে ধরা, এই বসুন্ধরায়।

ঘুমন্ত পুষ্প ফুটিল, প্রকৃতিও হাসিল

আনন্দে শিহরিত, পরিবারে প্রদীপ জ্বলিল।

আদর,যত্নে, স্নেহ, মমতায় বড় হতে লাগিল।।

তুমি নিজ পুষ্পের সৌরভে, 

চারদিক সুগন্ধে মাতোয়ারা করিবে।

শূন্য জীবন তোমার রহিনু পড়ি,

ডানদিকে স্থান যদি করিতে পার।

জীবনে অনেক কিছু আসবে আর যাবে,

তুমি স্বর্ণা দিনশেষে স্বর্ণাই থেকে যাবে।

সুপ্ত প্রতিভা যেন গুপ্ত না হয়,

দূষিত সমাজ যেন সুযোগ না পায়।

ছন্দে ছন্দে তোমার ইন্দ্রে ইন্দ্রে,

আমি পৌছাইতে চাই তোমার রন্ধ্রে রন্ধ্রে। 

তোমার অনেক দামি সময়,

কথা বলে করেছি অপচয়।।


আমার খুব ইচ্ছে ছিল তোমায় রাখিতে সাজিয়ে 

ভাগ্য আমার হলোনা সহায়, এই ইচ্ছে পূরণে

আমি চাই ভুলিয়া যেতে সব সম্পর্কের বন্ধন

যদিও নাই আমার নিকট কোনো ইন্ধন 

ছিন্নভিন্ন করতে চাই সকল শৃঙ্খল 

আমার সাদা মনে অনেক কাদার স্তুপ ছোড়া

যা শুকোতে প্রয়োজন ধৈর্যের অগ্নিতে পোড়া

আমি চাই অগ্নিতে পুড়িয়ে 

নিজ সত্তাকে দগ্ধ করিয়ে

অদৃশ্য সম্পর্কের বন্ধন ভূলে গিয়ে 

নিজ নিজ সত্তা নিয়ে একা থাকিতে

আমার প্রতি সেজদায়, প্রতি মোনাজাতে

তুমি সুহাসিনীই দোয়ায় উল্লেখ থাকবে 

আজ এই দিনে যেভাবে ছিলে নিষ্পাপ শিশু 

ঠিক পৃথিবী যেন তোমায় পায় কল্যাণীয়েসু

এই তুচ্ছতাচ্ছিল্যের জীবন 

কখনো নয় আসল জীবন 

পরকাল বলে আরেকটি রয়েছে অনন্ত জীবন

এইখানে বন্ধু পাওয়া সহজ হয়তো 

কিন্তু পরকালে বন্ধু পাওয়া সহজ নয়তো

নিজেকে গুছিয়ে নাও

পরকালের যাত্রী বানাও

জন্ম যখন নিয়েছো ভবে

মরিতেতো হইবে

তোমার পিতা মাতার প্রতি সম্মান 

তাদের উপর হোক সকল মঙ্গল, সকল কল্যান 

তোমার মা খুবই ভাগ্যবতী

পেল তোমার মতো আলোরজ্যোতি

আজকের দিনটা হোক স্মরণীয় 

পরবর্তী দিনের জন্য হোক বরণীয় 


আকাশ হোক ধ্বনিতে মুখোরিত

আমার উচ্চ কলরবে প্রকম্পিত

ভূলে ভরা জীবন আমার 

বড়ই বিচিত্রের সমাহার

আমি চাই না দিতে কাউকে

আমার জীবনের কিঞ্চিৎ অংশীদার 

ভালোভাবে ভালো থেকো

ভালোভাবে ভালোকাজে নিজেকে রাখিও


শুভ কামনা রইল তার প্রতি

যে নিজেকে নিজেই শান্ত রাখে

শুভ কামনা তার প্রতি

যে নিজেকে এবং সকলকে ভালোবাসে

শুভ কামনা তার প্রতি

যে সকলকে বুঝে চলে 

ধ্বংস লেখকের লিখনির প্রতি

প্রায়শ্চিত্ত হোক তার জীবনের ভূলের গতি

ছাই হোক লেখকের মায়া,ভালোবাসা

যেন সে আর করিতে না, পারে বাসা

ধূলিসাৎ হোক লেখকের স্বার্থ

যদিও সে সারাজীবন থাকে ব্যর্থ

সংকীর্ণ হোক লেখকের উদারতা

নয়তো বৃদ্ধি পাক ধৈর্যের অসীমতা 

প্রিয় নামের ফুলকিতে 

খুকি নামের ডাক দিয়ে

পিচ্চি নাম স্মরণে রেখে

আজকের এই শুভ দিনে

ফুলকির আগুনে পুড়িয়ে

বিশুদ্ধতার বাণী মুখে নিয়ে

৪ঠা এপ্রিল বাৎসরিক দিন

স্মরনীয় হোক

পরবর্তী জন্মদিন।।

Tag
আরও খবর