শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

খাগড়াছড়িতে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সংলগ্ন এলাকায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি অসহায় পরিবারকে ছাগল তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক মনজিলা সুলতানা জুমা

উপকারভোগী টিন্টু চাকমা ও আলমগীর হোসেন জানান, ছাগল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ছাগল পালনে আয় বাড়বে এবং তা দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হবে। বিশেষ করে সন্তানদের শিক্ষা ব্যয়ে এ সহায়তা কাজে লাগবে বলে জানান তারা।

বিতরণ অনুষ্ঠানে মনজিলা সুলতানা জুমা বলেন,
“খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শুধু তা-ই নয়, আর্থ-সামাজিক উন্নয়নেও আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। আজকের এই ছাগল বিতরণের মাধ্যমে আমরা চাই পরিবারগুলো স্বাবলম্বী হোক এবং তাদের জীবনমান উন্নত হোক।”

Tag
আরও খবর