সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

সুন্দরবন ভ্রমণে এসে বিদেশী পর্যটকের মৃত্যু

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবন ভ্রমণে এসে এক আইরিশ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম কারমেল নইলিন ৫৭। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক।

স্বামীসহ অন্যান্য ৭৫ জন পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি। জানা গেছে, তার স্বামী বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন।

পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

বনবিভাগ জানায়, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। ওইদিন রাতে তাদের বহন করা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে কারমেল নইলিন মারা গেছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে আইরিশ ওই নারী পর্যটক মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলেন এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিল ওই কিশোর।


আরও খবর