উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক



নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও অধিক লাভের আশায় আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আগাম জাতের হাইব্রিড চায়না ধান বিক্রির পর ওই জমিতেই আগাম আলুর বীজ বপন করছেন তারা। কৃষকরা বলছেন এবার আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আমন ধান চাষ করে ভাল ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকদেন মন চাঙ্গা রয়েছে। বর্তমানে ওই চায়না (আমন) ধান বিক্রির টাকায় জমিতে আলু লাগাচ্ছেন। 



উপজেলা কৃষি অফিস বলছে, গতবছর এ উপজেলায় মোট ৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। মৌসুমের শুরুতে নতুন আলুর চাহিদা বেশি থাকে বাজারমূল্য থাকে চড়া তাই কৃষকের লাভ হয় বেশি। তাছাড়া কিশোরগঞ্জ উপজেলায় কৃষকরা যে আলু চাষ করে থাকেন তা রোপন থেকে শুরু করে উত্তালন করা পর্যন্ত ৫৫ থেকে ৬০ দিন সময় লাগে। 


সরেজমিন দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ভাগ্য পরিবর্তনের আশীর্বাদপুষ্ট আগাম আলু বুনন ও প্রস্তুতে মাঠের পর মাঠগুলো জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে সময়ের আগে এ অঞ্চলে আগাম আলু রোপণকে ঘিরে যেন প্রাণচাঞ্চল্য ফিরেছে মাঠজুরে। এতে নজর কাড়ছে সবার। 

বাহাগিলী ইউপির নয়ানখাল গ্রামের আলুচাষি নয়ন জানান, আগাম ধান কেটে আগাম আলু বুনছি। যার আলু যত আগে উঠবে সে কৃষক তত বেশি লাভবান হবেন।



উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছরে সেভেন জাতের ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর আগাম আমন ধান কেটে কৃষক আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় উঁচুজমিতে আলুচাষে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে।



আরও খবর