ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা পর্যায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড়তারা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতার অংশ হিসেবে বড়তারা উচ্চ বিদ্যালয় ও ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল সমতায় থাকায় টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হলে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বড়তারা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা চালালে অন্তত ৪ জন আহত হন। আহত শিক্ষার্থীরা হলেন; দশম শ্রেণির ছাত্র আইয়ুব হোসেন, দিগন্ত সরকার, অষ্টম শ্রেণির ছাত্র সিজান ও রুদ্র চন্দ্র। স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংঘর্ষের ঘটনায় খেলা বর্জন করে মাঠ ত্যাগ করে বড়তারা উচ্চ বিদ্যালয়ের দল। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মাঠের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত বলেন,বিদ্যালয় পর্যায়ের খেলাধুলায় এ ধরনের সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, খেলাধুলা মানেই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। কিন্তু এ ধরনের ঘটনায় খেলার সৌন্দর্য নষ্ট হয়। ছাত্রদের শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের কঠোর তদারকি প্রয়োজন।
Tag
আরও খবর