নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় ঝুমা রানী দাস নামে এক গৃহবধূরর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ঝুমা রানী দাস বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ফ্রান্স প্রবাসী রুপন দাসের স্ত্রী।   

নিহতের ভাসুর জানান, সোমবার সকাল ১১ টার দিকে নিহতের স্বামী সহ পরিবারের সবাই মৌলভীবাজার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নিহত ঝুমা রানী দাস তাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু শারিরীক অসুস্থ থাকার কারণে তিনি যাননি। আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে পরিবারের সবাই মৌলভীবাজারে দূর্গাপূজার জন্য কেনাকাটা করছিলেন। বাড়িতে নিহত ঝুমা রানী সহ অন্যান্য মহিলারা একসাথে দুপুরের খাবার শেষে ঝুমা রানী নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর এক মহিলা ঝুমা রানীর কক্ষে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ঘরের এদিক ওদিক ছুটতে থাকেন। একপর্যায়ে তিনি কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায় তখন ঝুমা রানী দাসকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখে চিৎকার করেন এবং আমাদেরকে ফোন করে জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় নিহতের হাতে থাকা এক‌টি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লিখা ছিল," আমার স্বামী অনেক ভালো মানুষ। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মেয়ের দিকে খেয়াল রাখার জন্য"। চিরকুটের লেখা নিহতের হাতের লেখা বলে সনাক্ত করেছেন নিহতের ভাই। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে কী কারণে ঝুমা আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের হাতে থাকা চিরকুটের বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।
আরও খবর