যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত

যশোরে দুই স্বামীর হাতাহাতি, জামিন পেলেন দুজনেই

যশোরে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনায় আটক হওয়া দু'জনেরই জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী দীর্ঘ ৩৬ বছর ধরে তার স্ত্রী সীমার সঙ্গে সংসার করছেন। তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। কিন্তু সম্প্রতি সীমা ফরিদপুরের আরেক ব্যক্তি পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভারতে গিয়ে তাকে বিয়ে করেন।

মঙ্গলবার সীমা ও পলাশ যশোরে একটি হোটেলে অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাদের কোতোয়ালি থানায় নিয়ে আসে। সেখানে সীমার প্রথম স্বামী বিকাশ অধিকারীও উপস্থিত ছিলেন। এ সময় দুই স্বামীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের দুজনকে আটক করে এবং ১৫১ ধারায় আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এরপর বুধবার পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।


আরও খবর