মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

রাজশাহী মহানগর বিএমএসএস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

জমকালো আয়োজনে বিএমএসএস’র রাজশাহী মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহীর অনুরাগ কমিউনিটি সেন্টারের ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী মহানগরের সম্মেলন, কমিটি ঘোষণা, সাংবাদিকদের মিলনমেলা এবং “সাংবাদিকদের সুরক্ষা ও করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিএমএসএস রাজশাহী মহানগরের আহবায়ক খোসরুল আরুন নোমানী’র সভাপতিত্বে এবং রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি মুরশীদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আই এর রাজশাহী ব্যুরো প্রধান প্রবীণ প্রথিতযশা সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের খন্দকার আছিফুর রহমান। সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খানম সুমি।


অতিথিবৃন্দ ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মিজানুর রহমান পাইলট, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাব্বির খান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইসরাফিল হোসেন।


প্রধান আলোচকের বক্তব্যে- জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ঐক্যবদ্ধতার স্বার্থে এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

তিনি আরো বলেন, সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে জবাব দিতে হবে। রাজশাহীতে আরেকটি সাংবাদিকও যদি হামলার শিকার হয় তাহলে প্রয়োজনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ দোষীকে শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ কাফনের কাপড় মাথায় বেঁধে সাংবাদিকদের পাশে রাজপথে থাকবো।


অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সবাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্মকান্ডে ভূয়সী প্রশংসান করে পথচলায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আলোচনা শেষে ২য় পর্বে বিএমএসএস’র ৫১ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর কমিটির অনুমোদন ও ঘোষণা করা হয়। সাথে সাথে সবাইকে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি খোসরুল আরুন নোমানী সাগর, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুল হক টিটু, যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন সহ কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও সকল বিভাগীয় নেতৃবৃন্দ সাংবাদিক সহযোদ্ধারা।

Tag
আরও খবর