নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-09-2025 02:39:31 pm

উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর একযোগে বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মূলত দুই দেশের মধ্যে অবৈধ অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের কারণে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এতে সরাসরি জড়িয়ে পড়েছে দুই দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং পাঁচজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। 


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 


বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম কেনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এ লেনদেনকে কেন্দ্র করেই মূলত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। কারণ, যুক্তরাষ্ট্র মনে করছে, এ অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক শুধু অবৈধই নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, অস্ত্র কেনাবেচার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করত মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে রয়্যাল শুন লেই-এর পরিচালক অউং কো কো উ, দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত এবং তিন মিও অউং-কে। অপরদিকে, কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং-এর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র।


বিবৃতিতে আরও বলা হয়েছে, মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা, অস্ত্রের অর্ডার নেয়া, চালান পাঠানো এবং অস্ত্র বিক্রির অর্থ উত্তর কোরিয়ার সরকার ও তাদের গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির অ্যাকাউন্টে পৌঁছে দেয়ার কাজটি করতেন কোমিডের এ দুই কর্মকর্তা। উল্লেখ্য, উত্তর কোরিয়ার এ গোয়েন্দা সংস্থাকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কয়েক বছর আগে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে এ বিষয়ে বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য সরাসরি হুমকি। 


ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তবে উত্তর কোরিয়া কিংবা মিয়ানমারের কোনো কর্মকর্তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


বিশ্লেষকদের মতে, এ নিষেধাজ্ঞা শুধু উত্তর কোরিয়া ও মিয়ানমারকেই নয়, বরং তাদের সঙ্গে যুক্ত বৈশ্বিক অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ককেও চাপের মধ্যে ফেলবে। এতে কোরীয় উপদ্বীপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় আসবে। 

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৬ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে