ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোংলায় বিশ্ব নদী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ
 
সুন্দরবনের প্রাণ পশুর নদী আজ কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণের কবলে। বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলায় ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(২৮ সেপ্টেম্বর) রোববার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে
আলোচনার আয়োজন করেছে ধরা (ধরিত্রী রক্ষায় আমরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, লিডার্স ও বাদাবন সংঘ। সকাল ১১টায় আলোচনা সভার আলোচনা করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা সহ সকল কর্মকর্তারা

প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত ছিলেন সেভ দা সুন্দরবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল মান্নান হাওলাদার, সমাজকর্মী আবু হোসেন পনি, ক্রীড়া সংগঠক শেখ রুস্তম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, শেখ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, পরিবেশকর্মী আব্দুর রশিদ হাওলাদার, ধরার নেতা সহ পরিবেশকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়াররা।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা মানেই প্রকৃতিকে হত্যার অন্যতম মাধ্যম। তাদের প্রতিহত করতে হবে।

নদী দখলকারীদের সামাজিকভাবে বয়কট করতেই হবে। নদী যদি বাঁচে, উপকূল বাঁচবে, বাংলাদেশও বাঁচবে। সভাপতি তার বক্তব্যে বলেন, নদীর স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণ পশুর নদীর পানিকে বিষাক্ত করে ফেলেছে।মাছসহ জলজপ্রাণীর অস্তিত্ব এখন হুমকির মুখে। পশুর নদীর মাছের দেহে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে এসব তথ্য তুলে ধরে তিনি আহ্বান জানালেন যে, কয়লা-দূষণ, প্লাস্টিক, শিল্পদূষণ ও বিষমুক্ত করে সুন্দরবনের নদ-নদীকে ফিরে আনা আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা শেষে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় নদী রক্ষায় মানববন্ধন, পশুর নদীতে হাঁস ধরার ও সাতার প্রতিযোগিতা ও গণগোসল। এ ছাড়াও ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপ প্লাস্টিক-নিষ্কাশন উদ্যোগ হিসেবে পাটের ব্যাগ বিতরণ করে। শেষে একটি নদীকেন্দ্রিক গান-আড্ডার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর