দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো বিএনপির ইউনিয়ন কাউন্সিল নির্বাচন

কালিগঞ্জের আট ইউনিয়নে বিএনপির কাউন্সিল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন


এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কালিগঞ্জ উপজেলার আট ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার আট ইউনিয়নের প্রতিটিতে একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫১ জন করে মোট ৪৫৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া পরিদর্শন করেন বিএনপির সাতক্ষীরা জেলা সভাপতি এইচএম রহমাতুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, এবং জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আট ইউনিয়নের নির্বাচনে বিজয়ী নেতাদের তালিকা নিম্নরূপ


১নং কৃষ্ণনগর ইউনিয়ন:

সভাপতি – আল মাহমুদ ছোট্রু

সাধারণ সম্পাদক – আফজাল মোড়ল

সাংগঠনিক সম্পাদক – মাহমুদুল হাসান


২নং বিষ্ণুপুর ইউনিয়ন:

সভাপতি – আলিম আর রাজি তাপস

সাধারণ সম্পাদক – মাহমুদ মোস্তফা

সাংগঠনিক সম্পাদক – শেখ মহিউদ্দীন


৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন:

সভাপতি – জুলফিকার আলী

সাধারণ সম্পাদক – নুরুজ্জামান পাড়

সাংগঠনিক সম্পাদক – হাফিজুর রহমান


৫নং কুশুলিয়া ইউনিয়ন:

সভাপতি – মোঃ হাসানুর রহমান

সাধারণ সম্পাদক – কাজী তৌহিদ হাসান

সাংগঠনিক সম্পাদক – মোঃ হাসান সরদার


৯নং মথুরেশপুর ইউনিয়ন:

সভাপতি – শেখ নাজমুল ইসলাম বাবু

সাধারণ সম্পাদক – সৈয়দ হেমায়েত আলী বাবু

সাংগঠনিক সম্পাদক – আশরাফুল ইসলাম বুলু


১০নং ধলবাড়িয়া ইউনিয়ন:

সভাপতি – শেখ গোলাম মোস্তফা

সাধারণ সম্পাদক – ওমর ফারুক

সাংগঠনিক সম্পাদক – শেখ শহিদুল ইসলাম


১১নং রতনপুর ইউনিয়ন:

সভাপতি – মোঃ শিহাব উদ্দিন

সাধারণ সম্পাদক – ফজলুর রহমান আকাশ

সাংগঠনিক সম্পাদক – শেখ আব্দুল গফুর


১২নং মৌতলা ইউনিয়ন:

সভাপতি – শেখ আলমগীর হোসেন

সাধারণ সম্পাদক – ফয়সাল কবীর

সাংগঠনিক সম্পাদক – মোঃ আকুল হোসেন


কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে তৃণমূল বিএনপি আরও শক্তিশালী ও সংগঠিত হবে।


গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের নেতৃত্বকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ের এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেন উপস্থিত এক উপজেলা বিএনপি নেতা।

আরও খবর