সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই মসজিদে পাঁচ দশক ইমামতি করায় সংবর্ধনা

সুদীর্ঘ পাঁচ দশক যাবৎ একই মসজিদে ইমামতি করায় নীলফামারীর ডোমার উপজেলার গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি এমদাদ হোসেন মানিক।

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- শফিউদ্দিন আহমেদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মমিনুল ইসলাম, তাহেরিয়া বদরুল আলম সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ।

মসজিদ কমিটি জানায়, চিলাহাটি গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদটি ১৯২৪ সালে স্থাপন করা হয়। শতবর্ষী মসজিদটিতে ১৯৭৫ সাল থেকে অদ্যাবধি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে ইমাম হিসেবে দায়িত্বপালন করছেন মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল। উক্ত মসজিদে বিরতিহীনভাবে তার ইমামতি পেশায় যুক্ত থাকার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
Tag
আরও খবর