গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 30-09-2025 11:25:31 am

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও।


হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।


২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম।’ ‘অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন’ তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’


সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয়।

আরও খবর