দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা জি এম রবিউল্যাহ বাহার

কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা জি এম রবিউল্যাহ বাহার


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউনসহ নেতাকর্মীরা প্রথমে নেংগী সর্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন।


এ সময় নেংগী পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি পিযূষ কান্তি সরকার ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আল মাহমুদ ছোট্টু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক সরদার, বিশিষ্ট সমাজসেবক রওশন আলী কাগুচী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, মাষ্টার আদর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন মধু, জেলা তরুণ দলের সাবেক সহ-সভাপতি তাজুল হাসান সাদ, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদলের মুন্না ও মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা।


অনুষ্ঠান শেষে নেংগী সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সরকার সমাপনী বক্তব্য প্রদান করেন।


পরবর্তীতে অতিথিরা কৃষ্ণনগর ইউনিয়ন কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ অতিথিদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করেন।

অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর