লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলমের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে এসে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত ও ১২ দলীয় জোটের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক এম শাহিনুর রহমান শাহিন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমেদ, জগন্নাথপুর উপজেলার যুব জমিয়তের সাধারণ সম্পাদক আক্তার হুসেন, কলকলি ইউনিয়ন জমিয়তের সভাপতি ড.সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, জমিয়ত নেতা হাফিজ আজিজুল হক, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা হাফিজুর রহমান, হুশিয়ার আলী, হাবিবুর রহমান ও মতিউর রহমান প্রমূখ। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত ও ১২ দলীয় জোটের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেন, শান্তির সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ। সকলে ধর্মের মানুষ নিরাপদে তার স্ব স্ব ধর্মীয় উৎসব পালন করবেন। এটাই এই দেশের নিয়ম। আপনারা আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করবেন। আপনাদের পাশে আমরা সবসময় আছি। আপনাদের যেকোনো ভলান্টারি সার্ভিসের প্রয়োজন হলে বলবেন আমি মুসলমান বলে এখানে কোন দ্বিধা রাখবেন না। দেশব্যাপী আমাদের সুনামগঞ্জ জেলার একটা সুনাম আছে এখানে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করি। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।
আরও খবর