সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লোহাগাড়ায় প্রতিমা বিসর্জ্জন এর মধ্যে দিয়ে শেষ হল শারদীয় দূর্গা পূজা।


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম। 

হাজার বছরের ঐতিহ্য বহন করে এবারও উৎসব মুখর পরিবেশে লোহাগাড়ায় সম্পন্ন হয়েছে শারদীয় দূর্গা পুজা। বৃহস্পতিবার ২ অক্টোবর বিকেলে প্রতিমা বিসর্জ্জন এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়  সনাতন ধর্মালম্বীদের এই মহোৎসব। গত পাঁচ দিন ধরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপে দেবী দূর্গার আরাধনায় ভক্তদের ঢল নামে। প্রতিটি মণ্ডপে  ছিল আলোকসজ্জা, ভক্তি মূলক গান, পূজা অর্চনা ও সাংস্কৃতিক আয়োজন।  পূজাকে ঘিরে  সর্বত্র বিরাজ করেছিল আনন্দঘন পরিবেশ।  শেষদিনে বিজয়া দশমীতে ভক্তরা দেবী দূর্গার প্রতিমায় ফুল, চন্দন ও সিঁদুর দিয়ে পূজা সম্পন্ন করেন এবং পরিবার সমাজের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পরে শোভাযাত্রার মাধ্যমে নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়। এসময় লোহাগাড়া থানা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজামণ্ডপে  সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় ভক্তরা স্বস্তি প্রকাশ করেন।


আরও খবর