সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় মহিলা দলের মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ‎

‎নারী উন্নয়নেই হবে আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ ‎ ‎ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ চত্বর শুক্রবার সকাল থেকেই এক ভিন্ন আবহে মুখরিত হয়ে ওঠে। সকাল ১০টায় সচেতন নারী সমাজ, শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। ‎ ‎নারী সমাজের কল্যাণ, অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নের প্রত্যয়ে আয়োজিত এ মতবিনিময় সভা যেন রূপ নেয় নারীদের মহাসমাবেশে। আয়োজকরা ভেবেছিলেন রাজনীতি বিমুখ ও পিছিয়ে পড়া নারীদের উপস্থিতি হয়তো সীমিত থাকবে। সেই কারণেই এক হাজার আসনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বৈরী আবহাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রান্তিক নারীদের ঢল নামে কলেজ প্রাঙ্গণে। কয়েক হাজার নারীর উপস্থিতির ফলে নির্ধারিত আসন ছাড়িয়ে কলেজ মাঠ, বারান্দা, এমনকি আশেপাশের পথঘাট পর্যন্ত নারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ‎ ‎অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তাঁর বক্তব্যে নারীদের উন্নয়নকে সময়ের দাবি উল্লেখ করে বলেন, ‎“নারীরা শুধু সমাজের অর্ধেক নয়, তারা জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ার মূল কারিগর। তাই তাদের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। কোথাও কোনো নারী নির্যাতন, ইভটিজিং বা অন্যায় ঘটলে আমাকে অবহিত করবেন, আমি সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” ‎ ‎তিনি আরও আশ্বস্ত করে বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আজীবন কাজ করে যাবেন। ‎ ‎সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা মোছাঃ রোকসানা আক্তার পলি। তিনি বলেন, এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং তাদেরকে উন্নয়ন প্রক্রিয়ায় আরও সম্পৃক্ত করবে। ‎ ‎উল্লেখ্য, মাত্র ১৪ মাসে শৈলকুপার উন্নয়নে কয়েকশ কোটি টাকার কাজ বাস্তবায়ন করে আসাদুজ্জামান ইতিমধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়নের নতুন ধারায় যুক্ত হয়ে নারীরাও বিশ্বাস করছেন—শৈলকুপার ভবিষ্যৎ আলোকিত হবে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের মধ্য দিয়েই। ‎ ‎শৈলকুপায় এই মতবিনিময় সভা প্রমাণ করলো—যে নারীরা একসময় রাজনীতি বিমুখ ও অবহেলিত ছিলেন, পরিবর্তনের হাওয়া তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। নারীর ক্ষমতায়ন আর পিছিয়ে থাকা নয়, আজকের বাস্তবতা তাদের দৃঢ় পদচারণায়ই স্পষ্ট।
Tag
আরও খবর