মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা জব্দ

জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে নেমেছে মিরপুর উপজেলা প্রশাসন। এ অভিযানের অংশ হিসেবে মিরপুর উপজেলায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয় এবং আটককৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। তিনি জানান, মা ইলিশ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের সকল নদ-নদীতে মা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন অনুযায়ী এ বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২বছর পর্যন্ত কারাদন্ড এবং ৫লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড হতে পারে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।
Tag
আরও খবর