দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ লালপুরে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হত্যাকান্ডে জড়িত থাকায় ঈশ্বরগঞ্জে ছাত্রদল সভাপতি বহিষ্কার


জমি সংক্রান্ত বিরোধের জেরে ঈশ্বরগঞ্জে অটোরিক্সা চালক খোকন মিয়াকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগে মগটুলা ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তলুকদার। বহিষ্কারাদেশে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলামকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এখন থেকে নজরুল ইসলামের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়। 

উল্লেখ্য শুক্রবার রাতে মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে  খোকন মিয়ার বাড়ীতে নজরুল ইসলামসহ তার লোকজন হামলা চালিয়ে  ব্যাপক ভাংচুর করে এবং খোকন মিয়াকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় ঈশ^রগঞ্জ হাসপাতালে খোকন মিয়াকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে নজরুল ইসলাম ও বদরউদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ঈশ^রগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জোসনা আক্তার বেলী ও সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে।


Tag
আরও খবর