সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার দুবাই-বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ৮৮৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।  

আটক যুবকের নাম শফিকুল হাওলাদার (২৭)। তিনি উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেট থেকে আটক করা হয় শফিকুলকে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৮৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। গত একমাসে ১২ থেকে ১৩ জন মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থান রয়েছে। 


আরও খবর