ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল: "আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং সমাজের মূল¯্রােতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা-জার্মান সম্প্রীতি মধুপুর, টাঙ্গাইল এই আয়োজনে সহযোগিতা করে।

আলোচনা সভা ও অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে তাদের সমান সুযোগের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা-জার্মান সম্প্রীতির প্রকল্প সমন্বয়কারী মিলন চৌধুরী, মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বেরিবাইদের ব্যবস্থাপক জিউস হাগিদক, সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার এবং শিশু কিশোর ক্লাবের সদস্য সীমরান ইসলাম প্রভা ও সুমাইয়া আক্তার স্বর্ণা।

বক্তারা বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ এবং তাদের যথাযথ পরিচর্যা ও অধিকার নিশ্চিত করতে পারলেই আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। তারা বাল্যবিবাহ, ইভটিজিং এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মধুপুর শিল্পকলা একাডেমির নৃত্য পরিচালক ও মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাব এবং মধুপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং গীতিনৃত্যসহ নানা সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তারা কন্যাশিশুদের এগিয়ে যাওয়ার বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন, যা এই গুরুত্বপূর্ণ দিবসের গুরুত্বকে আরও বেশি প্রকাশ করেছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে