শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিব, সাধারণ সম্পাদক আসিফ




গোবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাব এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হাবিবুর রহমান আসিফ।



বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।



এছাড়াও নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক একুশের বাণী এর মো. ফজলে রাব্বি এবং দৈনিক সবুজ বাংলা এর মো. মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক একুশের সংবাদ এর মো. সায়েম উদ্দীন মূসা এবং দৈনিক তৃতীয় মাত্রা এর আলী হাসান রিয়ন।


কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নেক্সট নিউজ এর রিজওয়ান আহমেদ রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেইলি লিবার্টি নিউজ এর মো. রান্নু, দপ্তর সম্পাদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস এর মো. শাকিল শাহরিয়ার এবং প্রচার সম্পাদক হিসেবে দৈনিক যুগকথা এর বিপ্র এন. এম. নির্বাচিত হয়েছেন।



এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগবার্তা এর শরিফুল ইসলাম এবং দৈনিক তথ্য প্রকাশ এর মারিফুর রহমান মারুফ।



উল্লেখ্য, ২০২৫–২৬ কার্যবর্ষে উপদেষ্টা হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম মানিক। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠকে পূর্ববর্তী কমিটি থেকে আরও দুইজন উপদেষ্টা ও একজন উপদেষ্টা–কার্যকরী পরিষদের সমন্বয়কারী নির্বাচিত করা হবে।

Tag
আরও খবর