মন সিন্দুকে
কাজী শামীমা রুবী
মনের অজান্তেই চলেছি অজানা
গন্তব্যের খোঁজে।
এমন একটা মন খুঁজে চলেছি
এমন টাকে যে পরিপূর্ণ বোঝে।
দিগন্ত থেকে দিগন্তে
চিরচেনা জানা গন্ডি পেরিয়ে
মনের অজান্তেই মনের খোঁজে
চষে চলছি বেরিয়ে।
বন্ধচোখ মেলে হয়নি দেখা
কার চোখ খোঁজে শুধু এমন।
তোমার মনসিন্দুকে বন্ধক ছিলো
বুঝিনি এ মন কখন?
আদরে সোহাগে সযতনে
এমন দিয়েছো পাহারা প্রহরী
খাঁটি সোনার মতো গড়িয়া তুলে
নিজে সেজেছো জহরী।
গোপন প্রেম গোপন ভালোবাসার
ঘটেনি কখনো প্রকাশ।
মাথার ওপর ছায়ার মতো নিজে
হয়েছিলে নীল আকাশ।
ভরসা সাহস উৎসাহ উদ্দীপনা
সকলই তোমার দেওয়া
আকাশ ছোঁয়া ভালোবাসা প্রেম
তাই না চাহিতে হলো পাওয়া।
৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩০ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৩৩ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৩ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৪ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
৭৯ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে