বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

আদমদীঘিতে বিভিন্ন মামলায় চার সাজাপ্রাপ্ত আসামীসহ ১৬ জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তাতারি পরোয়ানামুলে ১৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিন আদমদীঘি থানা পুলিশ। অভিযানে চারজন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তাতারি পরোয়ানামুলে ১৬জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলো, আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের জালাল সরদারের ছেলে সোহাগ সরদার, মোলামগাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ইদ্রিছ আলী, জিনইর গ্রামের কোমর উদ্দিনের ছেলে রমজান আলী ও ছোট আখিড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে জামাল হেসেন। এছাড়া সিআর মামলায় আদালতের ওয়ারেন্টমুলে গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কুশাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম, বামনী গ্রামের আতিকুর রহমানের স্ত্রী আফরোজা পারভিন, কোচকুড়ি গ্রামের ওসমান আলীর মেয়ে নুরুন্নাহার, একই গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে আল আমিন, পাথরকুটা গ্রামের তজিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের রফিকুল ইসলামের আল আমিন, ডুমুরী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহবুবুর রহমান, পোওতা গ্রামের নবাব আলীর দস্তগীর হোসেন, সান্তাহার হাসপাতাল কলোনীর তাহের মন্ডলের ছেলে ফজলে রাব্বী, আদমদীঘির আলতাফ জাকারিয়া মার্কেটের শওকত আলীর ছেলে নওশেদ আলী, অপরদিকে জিআর মামলায় আদালতের ওয়ারেন্টমুলে গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পালোয়ানের ছেলে রোস্তম পালোয়ান ও কোমারপুর গ্রামের ছামসুল ইসলামের ছেলে সোহাগ। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর