আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ডোমারে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার ঝুঁকিপূর্ণ শালকি সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১১ই অক্টোবর) সকালে উপজেলা শহরের ডিবি রোডে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ডোমারের আয়োজনে এবং সামাজিক সংগঠন হৃদয়ে ডোমার ও এলাকাবাসীর সহযোগিতায় ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী, বিএনপি নেতা মামুনুর রশীদ বসুনিয়া সজীব, যুবনেতা হাচানুর রহমান রিমুন, ব্যবসায়ী ফরিদ আহমেদ, ছাত্রনেতা সামিউল আরেফিন হৃদয়, এনসিপি নেতা অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, পশ্চিম বোড়াগাড়ী জামে মসজিদের খতিব কুদ্দুস আল আজাদ, নবজাগরণ ডোমারের সভাপতি সাংবাদিক আবরার হোসেন আলভী প্রমুখ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনিয়ম ও দুর্নীতির কারণে ডোমারবাসীর যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা আরও বলেন, ডোমার শহরের গা ঘেষে বয়ে যাওয়া শালকি নদীর ওপর সেতুটির নিচের অংশ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে মানুষ। ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশংকা করছেন তারা। এজন্য অতি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানানন মানববন্ধনকারীরা।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৬ ঘন্টা ৫১ মিনিট আগে