এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

হ্যাট্টিক জয় মাশরাফি-মুশফিকের সিলেটের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-01-2023 11:12:05 am

◾ স্পোর্টস ডেস্ক


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে হ্যাট্টিক জয়ের স্বাদ পেয়েছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। তৌহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুন্যে আজ নিজেদের তৃতীয় ম্যাচে সিলেট ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এর মাধ্যমে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো কুমিল্লা।

জাকের আলির অনবদ্য হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। জাকের ৫৭ রান করেন। জবাবে ১৪ বল বাকী রেখে জয় নিশ্চিত করে সিলেট। হৃদয় ৩৭ বলে ৫৬ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেন কুমিল্লার ওপেনার লিটন দাস। তবে সেটা বেশীক্ষণ স্থায়ী হয়নি। সিলেটের পেসার শ্রীলংকার থিসারা পেরেরার করা প্রথম ওভারের প্রথম ও তৃতীয় বলে বাউন্ডারি মারেন লিটন। চতুর্থ বলে পাকিস্তানের মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮ রান করা লিটন। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেন তিন নম্বরে নামা সৈকত আলি। ইনিংসের চতুর্থ ওভারে মাশরাফির শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মারেন সৈকত।

পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিমের করা পরের ওভারে দারুন এক ডেলিভারিতে বোল্ড আউট হন ৪টি চারে ১২ বলে ২০ রান করা সৈকত।

এরপর উইকেটে এসে দ্রুতই ফিরেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বলে কভার দিয়ে মারতে গিয়ে আকবর আলিকে ক্যাচ দেন ২ রান করা ইমরুল। ২ পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান পায় কুমিল্লা।

চতুর্থ উইকেটে জাকের আলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার ইংল্যান্ডের ডেভিড মালান। দ্রুত রান তোলায় মনোযোগি ছিলেন জাকের। দেখেশুনে খেলছিলেন মালান। দু’জনের গড়া হাফ-সেঞ্চুরি জুটিতে শতরানের দিকেই যাচ্ছিলো কুমিল্লার দলীয় স্কোর।

কিন্তু দলীয় ৯৯ রানে মালান-জাকেরের জুটি ভাঙ্গেন পেরেরা। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে ৩৭ রান করা মালানকে শিকার করেন পেরেরা। জাকের-মালান ৪৯ বলে ৫৩ রান যোগ করেন মালান।

ছয় নম্বরে নামা মোসাদ্দেক হোসেন ৫ রান করে আমিরের দ্বিতীয় শিকার হন।

১৮তম ওভারের প্রথম বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাকের। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে বোল্ড করে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান মাশরাফি। ৮ রান করেন নবি।

একই ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ক্রিজে নতুন ব্যাটার আবু হায়দার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় কুমিল্লা। ২টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জাকের। ৪ বলে অপরাজিত ৭ রান করেন হায়দার।

সিলেটের পেরেরা-আমির ২টি করে এবং মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।

১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সিলেট। কুমিল্লার পেসার হায়দারের দ্বিতীয় বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে আউট হন ৩ বলে ৬ রান করা হারিস।

দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তর সাথে পাওয়ার প্লেতে মারমুখী মেজাজে রান তোলেন তিন নম্বরে নামা তৌহিদ হৃদয়। ৬ ওভারে ১ উইকেটে ৫২ রান পায় সিলেট। 

সপ্তম ওভারে শান্ত-হৃদয়ের জুটি ভাঙ্গেন পাকিস্তানের স্পিনার খুশদিল শাহ। ইমরুলকে ক্যাচ দিয়ে ফিরেন ২টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ১৯ রান করা শান্ত। দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৪৩ রান যোগ করেন শান্ত-হৃদয় জুটি।

শান্তর বিদায়ের পর হৃদয়কে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন জাকির হাসান। এ ম্যাচেও মারমুখী মেজাজে শুরু করেন জাকির। শুরুতে ২টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। তবে নবির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১০ বলে ২০ রান করেই থামেন জাকির।

এরপর চতুর্থ উইকেটে মুুশফিকুর রহিমের সাথে ২৯ বলে ৪২ রান তুলেন হৃদয়। এই জুটি গড়ার পথে টানা দ্বিতীয হাফ-সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ৩৫ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম অর্ধশতক করেন হৃদয়।

দলের জয়ের পথ সহজ করে ১৫তম ওভারে খুশদিলের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন হৃদয়। ৩৭ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

ম্যাচ জিততে ৩৩ বলে ২৩ রান দূরে থাকতে আউট হন হৃদয়। এরপর ১টি ছক্কায় ৬ বলে ৮ রান করে আউট হন পেরেরা। তবে ষষ্ঠ উইকেটে আকবর আলিকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রান তুলে সিলেটের জয় নিশ্চিত করেন মুশফিক। ২টি চারের সহায়তায় ২৫ বলে অপরাজিত ২৮ রান করেন মুশফিক। ৬ রানে অপরাজিত থাকেন আকবর। কুমিল্লার নবি-খুশদিল ২টি করে উইকেট নেন।

আরও খবর

6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৩৪ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

৪০ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে