চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফ হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের পুত্র।


স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেন।


শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে রাজুর মিশ্র চাষের ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।


রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের ভেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি থানায় জানান।


খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


মৃত আশরাফ হোসেন চার সন্তানের জনক ছিলেন। দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রী ও সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।


স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। তারা বলেন, “এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।”


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ (রোববার) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর