তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

উখিয়ায় নারীর শরীরে মিললো ৬ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে নারীর দেহে লুকানো ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।


রবিবার  (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের টিএনটি (গুচ্ছগ্রাম) এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পসংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।


এপিবিএন জানায়, যৌথ বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই রাতে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এসময় যাত্রী বিলকিস আক্তার (১৮)-এর দেহ তল্লাশি করে তার পোশাকের ভেতরে লুকানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করা হয়।


পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলকিস স্বীকার করে, উদ্ধারকৃত ইয়াবাগুলো ইয়াকুব আলী (৪৩) নামের এক মোটরসাইকেল চালকের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেকপোস্টের কাছেই অবস্থানরত ইয়াকুবকে আটক করা হয়।


আটক বিলকিস বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিজবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং ইয়াকুব রংপুরের পীরগঞ্জ থানার কুতুবপুর এলাকার মহিউদ্দিনের ছেলে।


৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম বলেন,“মাদকবিরোধী অভিযানে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত ও পার্বত্য এলাকায় সক্রিয় মাদক চক্রগুলোকে নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হচ্ছে।”


তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর