নওগাঁয় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
''সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় র্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা সদর সহ জেলার অন্যান্য উপজেলাতেও একই কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবস পালন উপলক্ষে সোমবার সকালে নওগাঁ সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ গ্রহণ করেন।
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে