বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

ঝিনাইদহের শৈলকুপায় জনপ্রিয়তার শীর্ষে খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা জয়ন্ত কুমার কুণ্ডু.

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা জুড়ে এখন একটাই নাম সবার মুখে মুখে জয়ন্ত কুমার কুণ্ডু। খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এই নেতা তার মানবিক গুণাবলি, সৎ কর্মধারা ও সহজ-সরল ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। জনপ্রিয়তায় তিনি এখন শৈলকুপার রাজনীতিতে শীর্ষ অবস্থানে রয়েছেন। জয়ন্ত কুমার কুণ্ডু একাধারে একজন সাদা মনের মানুষ, হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব এবং জনগণের প্রকৃত বন্ধু। সমাজের গরীব, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো তার জীবনের অন্যতম লক্ষ্য। তিনি বিশ্বাস করেন— “মানুষের সেবা করাই রাজনীতি, অন্যায়ের প্রতিবাদ আর সৎ পথে চলাই জীবনের শ্রেষ্ঠ অর্জন। তার কাজের মূলমন্ত্রই হলো— মানবতার কল্যাণ। যে কোনো সংকটে তিনি সাধারণ মানুষের পাশে ছুটে যান, তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করেন। এজন্যই স্থানীয় জনগণ স্নেহভরে তাকে ডাকে “গরীবের বন্ধু জয়ন্ত কুমার কুণ্ডু” নামে। তার হাস্যোজ্জ্বল মুখ, মিষ্টি ব্যবহার এবং সহানুভূতিপূর্ণ মনোভাব তাকে আলাদা করেছে অন্য সবার থেকে। রাজনীতির মাঠে তিনি সব সময় ন্যায়ের পথে চলেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন সৎ পথে এগিয়ে যেতে। তরুণ সমাজ আজ তাকে অনুসরণ করছে এক আদর্শ নেতা হিসেবে। শৈলকুপার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরের মানুষ পর্যন্ত সবাই তাকে একনামে চেনে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে চলাই তার জীবনের দর্শন। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণের ভাষায়, “জয়ন্ত কুমার কুণ্ডু শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন মানবিক নেতা যিনি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসা অর্জন করেছেন। তার নেতৃত্বের মমতা ও আন্তরিকতা তাকে আজ শৈলকুপার রাজনীতির আস্থার প্রতীক করে তুলেছে। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই উদারচেতা নেতা বিশ্বাস করেন, সমাজে পরিবর্তন আনতে হলে আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি, বিনিময়ে চেয়েছেন কেবল মানুষের ভালোবাসা ও দোয়া। আর সেই ভালোবাসাতেই আজ তিনি প্রতিষ্ঠিত । গরীবের বন্ধু, জনতার নেতা জয়ন্ত কুমার কুণ্ডু।
Tag
আরও খবর