ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ডোমারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন শিক্ষার্থী

এবছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে নীলফামারীর ডোমার উপজেলার মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হয় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এইচএসসি ফলাফলে জানা যায়, এবছর উপজেলার ১০টি কলেজ থেকে অংশগ্রহণ করেছিলেন এক হাজার ৪৯৯ জন শিক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য হয়েছেন ৫৮১ জন ও অকৃতকার্য হয়েছেন ৯১৮ জন। গড় পাসের হার ২৮ দশমিক ৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন শিক্ষার্থী। এবার ডোমার মহিলা ডিগ্রী কলেজ থেকে ৫ জন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয় থেকে ৩ জন, ডোমার সরকারি কলেজ, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি সরকারি কলেজ থেকে ২ জন করে এবং গোমনাতী মহাবিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছেন। উপজেলায় ১ম স্থান অধিকারী ডোমার মহিলা ডিগ্রী কলেজের অংশগ্রহণকারী ৪০৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৭০ জন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ১৭৫ জনের মধ্যে ৬৮ জন, ডোমার সরকারি কলেজের ৩৮০ জনের মধ্যে ১৮৩ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ১৩৩ জনের মধ্যে ৫৪ জন, চিলাহাটি সরকারি কলেজের ২০১ জনের মধ্যে ৭১ জন, গোমনাতী কলেজের ১২৯ জনের মধ্যে ২৫ জন, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৪ জনের মধ্যে ১ জন, মটুকপুর স্কুল এন্ড কলেজের ২৪ জনের মধ্যে ৪ জন, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের ৩৩ জনের মধ্যে ৪ জন এবং ডোমার আদর্শ কলেজের ১৩ জনের মধ্যে ১ জন কৃতকার্য হয়েছেন। অপরদিকে আলিম পরীক্ষার ফলাফলে জানা যায়, উপজেলার ৫টি মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছিলেন ১৪০ জন শিক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য হয়েছেন ১১০ জন ও অকৃতকার্য হয়েছেন ৩০ জন। গড় পাসের হার ৭৪ দশমিক ৩০ ভাগ। তবে কোনো মাদ্রাসা থেকেই এবার জিপিএ-৫ প্রাপ্ত হননি কেউই। মাদ্রাসা বোর্ডের আওতাধীন ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অংশগ্রহণকারী ৬৭ জনের মধ্যে ৫৮ জন, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার ২৯ জনের মধ্যে ২৪ জন, জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৩ জন, পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার ১৮ জনের মধ্যে ১০ জন এবং শেওটগাড়ী মাহমুদিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার ১০ জনের মধ্যে ৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এছাড়া, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার ডোমার উপজেলার ৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ২০২ জন কৃতকার্য ও ৮০ জন অকৃতকার্য হয়েছেন। কলেজগুলো থেকে এবার জিপিএ-৫ পায়নি কেউ। গড় পাসের হার ৭১ দশমিক ৫৯ ভাগ। কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ডোমার বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অঅংশগ্রহণকারী ৬১ জনের মধ্যে ৫৬ জন, গোমনাতী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৯৭ জনের মধ্যে ৭১ জন, তালতলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৬০ জনের মধ্যে ৪০ জন এবং পৌরসভা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৬৪ জনের মধ্যে ৩৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
Tag
আরও খবর