গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে বিএনপির দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2025 05:04:09 pm

মোঃ গোলাম মোস্তফা :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আয়োজন করেছে শিবচর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবচর বাজারে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানা। এছাড়া উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (দিপু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম, ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ  আইন ফোরাম ছাত্র সংসদ ও বর্তমান ঢাকা জজ কোর্টের এ পি পি শাহিন মৃধা, সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে জুমার নামাজ শেষে আম্বিয়া হাকীমিয়া এতিমখানা ও জামে মসজিদে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তিনি যেন আবারও জনগণের পাশে ফিরে আসেন, সেই প্রার্থনা করছি

Tag
আরও খবর