নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

লালন ভক্তদের ঢল, শুরু হলো তিন দিনব্যাপী লালন উৎসব

কুষ্টিয়ার ছেউড়িয়ায় আজ ১৭ অক্টোবর (শুক্রবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত লালন উৎসব ও লালন মেলা। আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসকে ঘিরে আয়োজিত তিন দিনের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে ভক্ত, সাধক ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন আখড়াবাড়ি প্রাঙ্গণে। এবছর লালন উৎসব শুধু কুষ্টিয়ার আখড়াবাড়িতে নয়, এবার জাতীয় পর্যায়ে ঢাকা ও দেশের ৬৪ জেলাতে উদযাপিত হবে এই লালন উৎসব। লালন একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন থাকবে ভাবগান, আলোচনা, আলোকসজ্জা, বাউল গানের আসর এবং আখড়ার সাধুদের আধ্যাত্মিক অনুষ্ঠান। লালনের দর্শন, গান ও মানবতার বার্তা ধারণে উন্মুখ মানুষজন গান, ভাবগান, আলোচনা সভা আর আড্ডায় ভরিয়ে তুলবেন মেলার মাঠ। আজ বিকেল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। অন্য বক্তাদের মধ্যে থাকবেন বিশিষ্ট লেখক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধনী দিনে সদ্যপ্রয়াত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে স্মরণ করে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে। দ্বিতীয় দিনের আয়োজনে (১৮ অক্টোবর) প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা কুতুব উদ্দীন ও প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার, এনসিপির জান্নাতুল ফেরদৌস টনি এবং গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাশেদুজ্জামান। সমাপনী দিনে (১৯ অক্টোবর) প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। মুখ্য আলোচক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক মো. খালেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বিজিবি ৪৭ সেক্টরের কর্নেল আহসান হাবীব এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এবার লালন উৎসব ঘিরে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা পুলিশ জানিয়েছে, পুরো আখড়া এলাকায় সিসিটিভি নজরদারি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। একজন আগত দর্শনার্থী বলেন, “লালনের গান শুধু গান না, এটা মানুষের ভেতরের ভালোবাসা জাগায়। প্রতি বছরই এখানে এসে মনটা অন্যরকম শান্তি পায়।” এবারের লালন উৎসব ঘিরে ছেউড়িয়ার আখড়াবাড়ি যেন নতুন সাজে সেজেছে। লালন মাজার, উন্মুক্ত মঞ্চ আর চারপাশের স্টলগুলোতে ছোঁয়া লেগেছে নান্দনিকতার। মেলার মাঠজুড়ে ঝুলছে রঙিন বাতি, আঁকা হয়েছে দেয়ালজুড়ে লালনের দর্শন ও মানবতার প্রতিচ্ছবি। মেলায় এবার স্থাপন করা হয়েছে ১২০টি স্টল, যেখানে দেশীয় হস্তশিল্প, বাদ্যযন্ত্র, পোশাক, আর লোকজ খাবারের সমাহার। পুরো আয়োজনটির দায়িত্বে রয়েছে একটি অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, যারা নকশা থেকে নিরাপত্তা, সবখানেই রেখেছে যত্নের ছাপ। উন্মুক্ত মঞ্চে রঙের ছোঁয়ায় আনা হয়েছে বৈচিত্র্য; কাঠ ও কাপড়ের মিশ্রণে তৈরি নতুন ব্যাকড্রপে ফুটে উঠেছে বাউল জীবনের রঙ। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার ও অতিরিক্ত নিরাপত্তা বলয়। প্রতিবারের মতো এবারও লালন আখড়া চত্বরে মিলিত হবে দেশি-বিদেশি দর্শক, সাধু-বাউল আর ভক্ত-অনুরাগীদের এক অপূর্ব স্রোত। তিন দিনব্যাপী এ উৎসবে ভাবগানের আসরে অংশ নিচ্ছেন জনপ্রিয় লালনশিল্পী সালমা, অর্পা খন্দকার, বিউটি, উদয়, ক্ষ্যাপা বাচ্চু, সাব্বির কোরাইশীসহ বহু শিল্পী ও সাধক-বাউল। গান, আলো আর ভালোবাসার মেলবন্ধনে ছেউড়িয়া এখন এক অনন্ত উৎসবের নাম।
Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে