সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে ওসির অপসারণের দাবিতে সাংবাদিকদের কলম বিরতি

নীলফামারীর ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে 'ঘুষখোর ও দুর্নীতিবাজ' আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে কলম বিরতি পালন করেছে সাংবাদিকরা। শনিবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলা শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার চত্বরে কলম বিরতি পালন করেন সাংবাদিকেরা। ডোমার রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন- দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু ফাত্তাহ্‌ কামাল পাখি। এসময় বক্তব্য রাখেন- দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আনিছুর রহমান মানিক, মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি আবরার হোসেন আলভী প্রমুখ। দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি বলেন, 'আমরা পুলিশের বিরুদ্ধে নই, বরং মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভূতিশীল ওসির বিরুদ্ধে। আমরা যে কোন মূল্যে ডোমারকে মাদকমুক্ত রাখবো।' উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলাম তাকে হুমকি প্রদানের অভিযোগ উঠে। একারণে এলাকাবাসী ওসির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিল।
Tag
আরও খবর