মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

রাজবাড়ীতে রূপার গহনা ও মোবাইলসহ পেশাদার চোর গ্রেপ্তার

রাজবাড়ীতে রূপার গহনা ও মোবাইলসহ পেশাদার চোর গ্রেপ্তার রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোরাই ১০৪ ভরি রূপার গহনা ও একটি মোবাইল ফোনসহ মো. শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর সাভার এলাকা থেকে বালিয়াকান্দি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে একটি মাছের ঘের থেকে চুরি করা রূপার গহনা ও মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তার শিমুল হোসেন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের মালিকানাধীন “রিত্তিকা জুয়েলার্স” দোকান থেকে গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর সকাল ১১টার মধ্যে দোকানের টিনের চাল ও সিলিং কেটে চোর প্রবেশ করে। দোকান থেকে রূপার নূপুর, চেইন, ব্রেসলেট, চুড়ি, বাজু ও আংটি মিলে মোট ১৩১ ভরি রূপা এবং একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়। ঘটনার পর অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশের একটি চৌকস দল তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে শিমুল হোসেনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১০৩ ভরি ৩ আনা ৩ রতি রূপার গহনা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে, যার মূল্য প্রায় ৩ লাখ ৭২ হাজার ২৬৫ টাকা। গ্রেপ্তার আসামিকে রোববার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি জামাল উদ্দীন।
আরও খবর