আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ ও ভস্ম

বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলার পানগুছি  নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরার কাজে ব্যবহৃত ৮ টি বেহুন্দি জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। যার অনুমানিক মুল্য ১০ লক্ষাধিক টাকা। মঙ্গলবার  (১০ জানুয়ারি  ) দুপুরে জালগুলো কোস্টগার্ড মোরেলগঞ্জ  স্টেশনে পোড়ানো হয়। বাগেরহাট জেলা  মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর নেতৃত্বে মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করেন।মোরেলগঞ্জের পানগুছি নদীর জেলেদের নৌকা থেকে এসব বেহুন্দী জাল জব্দ করা হয়।

 বাগেরহাট জেলা  মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল  বলেন, জাতীয় সম্পদ বিভিন্ন প্রকার মাছের এই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শীত মৌসুমে সব ধরনের মাছের পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারেন, সে জন্য  মৎস্য বিভাগ কঠোর অবস্থান নিয়েছে।মোরেলগঞ্জ  উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার বলেন, মোরেলগঞ্জের নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন  জানুয়ারি-ফেব্রুয়ারি  এই দু'মাস  পরিচালনা করা হবে।অভিযান চলাকালে কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার, কোস্টগার্ড স্টেশন অফিসার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর