সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উত্তর ধুরুং ইউনিয়ন শাখার  দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫ইং) বিকেল ৪ টায় উপজেলা উত্তর ধুরুং হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরুল ফারুক  এর সভাপতিত্বে, সদস্য সচিব মোহাম্মদ এখলাছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটি এম নুরুল বশর চৌধুরী এসময় তিনি সবাইকে আগামীর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করার আহবান জানান।

 অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান এম মোবারক হোসেন, কুতুবদিয়া উপজেলা বিএনপি আহবায়ক,সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব এম সালাম কুতুবী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদ খান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ আহমেদ বশির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর আলম সিকদার,   উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু,উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জয়নাল আবেদিন, উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সিকদার, আলী আকবর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাওছার হোসেন রিপন, উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল করিম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মোকাররম কুতুবী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবদুল মান্নান প্রমুখ। 

উক্ত সম্মেলন ও কাউন্সিল আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন,এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত  হন মোঃ ইমরুল ফারুক, এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

Tag
আরও খবর